শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দ্বীপ কিনে দেশ বানানোর স্বপ্ন

অতি ধনীরা পারলেও সাধারণ মানুষের পক্ষে একা একা দ্বীপ কেনা সম্ভব নয়। তাই ‘লেটস বাই অ্যান আইল্যান্ড’ (আসুন, একটা দ্বীপ কেনা যাক) প্রকল্পের  মাধ্যমে অনেককে নিয়ে এক দ্বীপ কেনার প্রকল্প নেন মার্শাল মেয়ার। এর অবস্থান ক্যারিবীয় রাষ্ট্র বেলিজের উপকূলের অদূরে।

মজার ব্যাপার হচ্ছে, দ্বীপের আয়তন নিতান্ত কম হলেও (১.২ একর) এই প্রকল্পের পেছনে রয়েছে উদ্যোক্তাদের এক বিরাট স্বপ্ন।

দ্বীপে নতুন দেশ গঠন করার লক্ষ্যে জাতীয় পতাকা ও সংগীতও প্রবর্তন করা রয়েছে। এমনকি বিনিয়োগকারীদের মধ্য থেকে গঠন করা হয়েছে একটি সরকারও। সম্প্রতি তাঁরা দ্বীপটি সফরে যান। উদ্যোক্তারা নিজেরা দ্বীপটিকে স্বাধীন বললেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো স্বীকৃতি দেয়নি একে।

সূত্র : সিএএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com