শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কাজিপুরের জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে তারা যমুনায় জাল ফেলে ধরছেন জাটকা। একাজে জেলেরা বড় বড় বেড়া নির্মাণ করে কোনাজাল ও বেড়জাল নিয়ে অবাধে ধরছে জাটকা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি নির্বিঘ্নে তারা এই জাটকা ইলিশ নিধন করলেও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের কোনো তৎপরতা নেই।
ওই জেলেরা জানান, উপজেলা মৎস্য অফিসের তেমন কোনো তৎপরতা নেই। মাঝে মাঝে দু একটি লোক দেখানো অভিযান চালান। এদিকে প্রদিব জানান, আমি অন্য মাছ ধরি। জাটকা দু একটা ধরা পড়ে।
এ বিষয়ে জানতে কাজিপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অবশ্য তিনি নিজেকে উপজেলা মৎস্য কর্মকর্তা পরিচয় দেন) হাসান মাহমুদুল হক জানান, জাটকা ধরার বিষয়টি জানা নেই। কেউ জাটকা ধরলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাব।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, জেলেদের সরকার এখন সহায়তা দিচ্ছে। এরপরেও তারা নিষেধ না মেনে জাটকা ধরলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।