মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাফওয়া কর্তৃক “সুরক্ষা” স্কীম ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

“সেবা, সংস্কৃতি ও সৌহার্দ”- এই তিন মূলমন্ত্রে নিবেদিত বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) চিকিৎসা সেবা সকলের কাছে সহজলভ্য করার লক্ষ্যে তাদের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট থেকে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করেছে। সেই অনুযায়ী  বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি’র (বাফওয়া) কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান আজ ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের চিকিৎসা বহওে “সুরক্ষা” স্কীমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ফলক উন্মোচনের পাশাপাশি, এ মহতী উদ্যোগের স্বপ্ন বাস্তবায়ন ও সফলতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমানসেনা এবং এমওডিসিদের পরিবারবর্গ বিমান বাহিনী হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা পান না। এ কারণে বিমানসেনা এবং এমওডিসি’দের অবসরোত্তর জীবন যাপন সহজ এবং নিশ্চিন্ত করার লক্ষ্যে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির অংশ হিসেবে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি পতœীদের বিনামূল্যে  সাধারণ স্বাস্থ্য সেবা প্রদানের জন্য “সুরক্ষা” স্কীম চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাফওয়া। পরে তিনি কেন্দ্রীয় বাফওয়া প্রাঙ্গনে “সুরক্ষা” স্কীমের পারিবারিক চিকিৎসা বই বিতরণের মাধ্যমে এ চিকিৎসা সেবার সূচনা করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটিতে এ চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পরিবারের শল্য চিকিৎসাসহ সকল চিকিৎসা সেবার লক্ষ্যে “নবআলো” স্কীম চালু করেছে।
এছাড়াও, বাফওয়া সভানেত্রী কম্পিউটার শিক্ষার গুরুত্ব অনুধাবন করে একটি দক্ষ জনবল গঠনের উদ্দেশ্য নিয়ে ‘দি পূর্বা লিমিটেড’র সহায়তায় কেন্দ্রীয় বাফওয়ার অধীনে বিমান বাহিনীর চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাদের ছেলে-মেয়ে ও পোষ্য, নি¤œ আয়ের মানুষ, বিমানসেনা ও তাদের ছেলে-মেয়ে ও পোষ্যদের প্রযুক্তিগত উন্নয়ন সাধনের লক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশার-এ ব্লু হরাইজন নামক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। উল্লেখ্য যে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও পাহাড়কাঞ্চনপুর এবং বিমান বাহিনী স্টেশন শমশের নগর ও বগুড়া র‌্যাডার ইউনিটেও উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com