শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে আগামী ২০ মার্চ মধ্যরাত থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকবে। এ সময় কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি হবে। আজ সোমবার রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলভবনে সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, রেলের টিকিট বিক্রির নিজস্ব সক্ষমতা এখনও গড়ে ওঠেনি।
রেলমন্ত্রী বলেন, রেলকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আমরা কাজ করছি। মানুষকে আরো ভালো সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা নতুন কম্পানিকে দায়িত্ব দিয়েছি। কারণ রেলওয়ের টিকেট বিক্রিতে স্বচ্ছতা আনা ও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। রেলওয়ের টিকিট বিক্রির নিজস্ব সক্ষমতা এখনও গড়ে ওঠেনি। কাজেই এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।