রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

এসে গেছেন হাফিজ, পরলেন মোহামেডানের জার্সি

শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে চলে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মোহামেডানের হয়ে আগামীকাল বুধবার ১৬ মার্চ শের-ই-বাংলায় শাইনপুকুরের বিপক্ষে তিনি মাঠে নামবেন। এর আগে  মঙ্গলবার ঢাকা এসেই গায়ে চাপান মোহামেডানের জার্সি। সেসব ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

ক্লাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হাফিজ। ঢাকায় এসে শুরুতে তিনি মোহামেডানের হয়ে কমিশনে রেজিস্ট্রেশন করেন। এরপর ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে জার্সি উন্মোচন করেন।  ক্রিকেট কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা সেলিম শাহেদ গণমাধ্যমকে জানিয়েছেন, পুরো লিগের জন্যই তারা হাফিজকে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com