মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘ইউপি সেবা, ফেনী’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস উদ্বোধন

জেলায় আজ ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের অনলাইন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ইউপি সেবা, ফেনী’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস-এর কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ফেনী- ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন।
‘ইউপি সেবা, ফেনী’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস বিষয়ে জেলায় স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, এর মাধ্যমে সবধরনের নিবন্ধন, সার্টিফিকেটের আবেদন, ট্রেডলাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা প্রাপ্তি সহজ হবে। একইভাবে প্রবাসীরা দেশে না থেকেও ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগীয় দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে অনলাইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যালোচনা করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com