রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

মাশরাফিকে টপকে যাবেন সাকিব

কাল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে নামলেই মাশরাফি বিন মর্তুজাকে টপকে যাবেন সাকিব আল হাসান।
দেশের হয়ে এখন পর্যন্ত সমান ২১৮টি করে ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাশরাফি ও সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে হবে দেশের জন্য সাকিবের ২১৯তম ম্যাচ। তখন দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়বেন সাকিব।
দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২৩০টি। দ্বিতীয়স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২টি ম্যাচ খেলেছেন তামিম।
মাশরাফিকে সরিয়ে তামিমের পরের স্থানে বসার সুযোগ সাকিবের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com