মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে তৈরি রেডমি নোট ১১ আনছে শাওমি

বাংলাদেশের কারখানায় তৈরি অ্যামোলেড ডিসপ্লের প্রথম ফোন আনতে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। স্মার্টফোনটি হচ্ছে রেডমি নোট ১১।

এরই মধ্যে স্মার্টফোনটি উন্মোচনের বিষয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

নতুন নোট সিরিজের স্মার্টফোন হবে রেডমি নোট ১১। ফোনটি আগামী ২১ মার্চ দেশে উন্মোচনের কথাও জানিয়েছেন তিনি।

এটাই দেশে তৈরি শাওমির প্রথম নোট সিরিজের ফোন হতে যাচ্ছে। সর্বাধুনিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে ফোনটিতে। অ্যামোলেড ডিসপ্লের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি অত্যন্ত টাচ সেনসেটিভ, হালকা টাচেই ব্যবহারকারীরা তাদের কাজ করতে পারেন। তাই গেইমারদের এখন পছন্দের তালিকার শীর্ষে থাকে এই ডিসপ্লের স্মার্টফোন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com