শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় চাঁদপুর-নারায়নগঞ্জ নৌরুটেও অনির্দিষ্ট কালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সোমবার চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, হঠাৎ করে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী কোনো লঞ্চ চলাচল না করায় এই রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

এই রুটের লঞ্চঘাটের সুপারভাইজার রুহুল আমিন বলেন, কোনো পূর্ব ঘোষণা না দিয়ে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই রুটের ১৩টি লঞ্চ আজ চলাচল করেনি। এতে ২-৩ হাজার যাত্রী সমস্যায় পড়েন। তবে বিকল্প হিসেবে অনেকে সড়ক পথ বেছে নেন।

চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সবগুলো লঞ্চেই নানা ত্রুটি রয়েছে। এসব লঞ্চ যাচাই-বাছাইয়ের পর বিআইডাব্লিউটিএ কর্তপক্ষ সিদ্ধান্ত নেবে কখন কোন লঞ্চটি চলবে। এ সময় পর্যন্ত এই রুটের যাত্রীদের সড়ক পথ ব্যবহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com