রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
গোটা ম্যাচ জুড়েই ছড়িয়েছে রোমাঞ্চ, একবার বাংলাদেশ এগিয়ে যায় তো আরেকবার শ্রীলঙ্কা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আজ সোমবার ৪০-৩৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে লাল-সবুজ জার্সি ধারীরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে এবং মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারায় বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়াকে ২৯-১০ পয়েন্টে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ৪৪-১৯ পয়েন্টে।