মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের রোবটিকস, সাইবার সিকিউরিটি, মাইক্রোপসেসর ডিজাইনিং এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিষয়ে আগ্রহী করে তুলতেই এই ল্যাব প্রতিষ্ঠা করা হবে। তিনি আজ বুধবার বুয়েট’র কাউন্সিল বিল্ডিংয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় হুয়াওয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আইসিটি একাডেমী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ভবিষ্যতমুখী বিশেষায়িত  ভিএলএসআই ল্যাব এবং ইউনিবেটর প্রতিষ্ঠার কথা উল্লেখ করে পলক জানান, এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ তৈরি, চাহিদা পূরণ ও চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় দেশে আরো অধিকতর টেকনোলজি এক্সপার্ট তৈরি করা সম্ভব হবে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেয়ার গবেষণা ও নিজেদের উদ্ভাবনগুলো পরীক্ষণের সুযোগ করে দিতে বুয়েটের পর ৫টি বিশ্ববিদ্যালয়ে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এগুলো হবে কুয়েট, চুয়েট ও রুয়েট, এবং যশোর ও ঢাকায়।
জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান ও ভবিষ্যৎ  প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় পারদর্শী করে তুলতে এবং ডিজরাপ্টিভ টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ১৩ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের মাধ্যমে সারাদেশে আরো ১০ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হবে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সারা দেশে ৩৯ টি হাইটেক পার্ক, ৬৪ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং ৪৯৪টি উপজেলায় জয় ডিজিটাল সার্ভিস সেন্টার স্থাপনের কাজ চলছে। দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ৮শ’ ইউনিয়নে ব্রডব্যান্ড  ইন্টারনেট কানেক্টিভিটি  পৌঁছে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com