শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
রড, সিমেন্ট, পাথরসহ নির্মাণসামগ্রীর ওপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স অন্তত ২ শতাংশ কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই)। সংগঠনের নেতারা এ খাতকে স্থিতিশীল রাখতে নির্মাণের কাঁচামালের আমদানি শুল্ক সাময়িকভাবে স্থগিত করার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে নির্মাণসামগ্রীর বর্তমান বাজার দর অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরসহ (পিডাব্লিউডি) সব দপ্তরের রেট শিডিউল হালনাগাদের দাবি জানিয়েছেন। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিএসিআই।