মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষি-বান্ধব : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষি-বান্ধব সরকার। আমরা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
প্রতিমন্ত্রী শুক্রবার সিংড়া উপজেলা কোর্ট মাঠে কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনকালে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা।
প্রতিমন্ত্রী পলক বলেন, বিএনপি জোট সরকারের আমলে ১৮জন কৃষককে জীবন দিতে হয়েছে। ওই সময় সার আর ডিজেলের জন্যে হাহাকারে সময় কেটেছে কৃষকের। বর্তমান সরকার পাঁচ দফায় সারের মূল্য কমিয়েছেন। সরকার প্রতি বছর সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। পাশাপাশি, প্রণোদনার সার ও বীজ বিতরণ, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত আছে। সেচের জন্যে ডিজেলে ভর্তুকি প্রদান ছাড়াও সেচের বিদ্যুৎ সহজলভ্য করা হয়েছে। খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজসাধ্য করা হয়েছে।
পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, আমাদের দেশে সোনার মাটি আছে, আছে সোনার কৃষক। বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ টাকা মূল্যে দেশে ১ কোটি কৃষকের ব্যাংক হিসাব খুলে দেয়া হয়েছে। ওই হিসেবে তারা সরকারের প্রদত্ত সুবিধা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। সরকারের কৃষি-বান্ধব কর্মসূচি গ্রহণের ফলে খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা এখন খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com