শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
আসন্ন পবিত্র রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে বিদ্যুৎ ভবনে আজ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম । বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন পবিত্র রমজান মাসে ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রসমুহে গ্যাস সরবরাহ অব্যাহত বা বৃদ্ধিকরণ, পিক আওয়ারে (সান্ধ্যকালীন) চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ইফতার, তারাবীর নামাজ ও সেহরী সময়ে লোডশেড না করা, টেকনিক্যাল কারণে বা অন্য কোন কারণে যেন লোডশেড না হয়, সে দিকে সজাগ থাকাসহ সকল বিতরণ সংস্থা বা কোম্পানিকে ওভারলোডেড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করতে হবে এবং স্টোরে পর্যাপ্ত ট্রান্সফরমার মজুদ রাখাএবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করার উপর আলোচনা হয়।