শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ

জাঁকজমকপূর্ণ অস্কার প্রদান অন্ষ্ঠুানে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার জন্য সোমবার ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ।
অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতা স্মিথ ইন্সটাগ্রামে লেখেন, ক্রিস- আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি নিয়ন্ত্রণের বাইরে ছিলাম এবং ভুল করেছি। আমি বিব্রত এবং আমার এ কর্মকান্ড আমি যা হতে চাই তা নির্দেশ করে না।
তিনি আরো বলেন, যে কোন ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গতরাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।
স্মিথ বলেন, কৌতুক আমাদের কাজেরই অংশ। কিন্তু জেডার অসুস্থতা নিয়ে কৌতুক আমার কাছে অসহ্য ঠেকে এবং আবেগপ্রবণ হয়ে এর প্রতিক্রিয়া জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com