শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় নির্মিত ঘরগুলো আরো মজবুত ও দীর্ঘস্থায়ী করার উদ্যোগ নিয়েছে সরকার। ইটের ভিত ও কলামের পরিবর্তে এবার ব্যবহার করা হবে আরসিসি ঢালাইয়ের গ্রেট বিম ও কলাম। ঘরের চালা মজবুত করতেও কাঠামো নির্মাণে পরিবর্তন আনা হয়েছে। গতকাল বুধবার ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের কাজ ঘুরে দেখে এসব তথ্য জানা গেছে।