শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী ২৫ মে বুধবার অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হবে।
বার কাউন্সিলের নির্বাচন ১৪টি সদস্য পদে অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে ৭ টি সাধারণ আসন। ৭ টি সাধারণ আসনে সারাদেশের আইনজীবীরা ভোট দিয়ে থাকেন। ৭ টি আঞ্চলিক আসন বা গ্রুপ আসন। এখানে অঞ্চলভিত্তিক আইনজীবীরা একজনকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন। বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্য থেকে সাধারণ আসনে সাতজন এবং গ্রুপ আসনে সাতজন সদস্য নির্বাচিত হবেন।