রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সাথে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা থেকে তিনি এ নির্দেশ দেন।
দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com