শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সেলাই মেশিনে সচল তাসলিমার সংসারের চাকা

জেলার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার (২২)। ২০১৪ সালে বিয়ে হয় একই গ্রামের জয়দুল হোসেনের সাথে। স্বামী জয়দুল সামান্য ফেরিওয়ালা। ফেরি করে চটপটি বিক্রি করেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ায় বিক্রি তেমন ভালো হতো না। সারাদিন ঘুরে যা রোজগার হতো তা দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা ছিলো তাসলিমার সংসারে।
এর মধ্যে তাদের সংসারে তিনটি সন্তানের (দুই ছেলে এক মেয়ে) জন্ম হয়।  ভাঙ্গা একটি ঘরে স্বামী সন্তানদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করেন তাসলিমা। ২০২০ সালে তার বড় সন্তানকে ভূতাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী সরকারের সাথে তার পরিচয় হয়। সংসারের অভাব-অনটনের কথা শুনে প্রধান শিক্ষিকা তাকে মুরাদনগর নারী উন্নয়ন ফোরামের সদস্য হতে পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com