মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোয়াখালির সদর উপজেলায় ১৪ বছর বয়সে হারিয়ে যাওয়া আছিয়া খাতুন (৩৬) র্যাবের সহযোগিতায় ২২ বছর পর খুঁজে পেল আপন ঠিকানা।
সোমবার রাত ১২ টার দিকে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আছিয়া খাতুনকে তার ভাই মো. শহীদ উল্লাহর হাতে তুলে দেন।
আছিয়া খাতুন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচানপুর গ্রামের মৃত মো. ওমর আলীর মেয়ে।
হারিয়ে যাওয়া আছিয়া খাতুনের ভাই মো. শহীদ উল্লাহ বলেন, ২০০০ সালে আমার বোন ফুফুর বাসা থেকে হারিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। একটা সময় ভেবেছি আমার বোন মনে হয় মারা গেছে। গত রোববার র্যাব ১১ এর সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন কাছে সুধারাম থানার জিডির কপি দেই। উনি মাত্র ২৪ ঘন্টার ভেতর প্রযুক্তির সহযোগিতায় আমার বোনকে উদ্ধার করে দেন।
আছিয়া খাতুন বলেন, আমি ২২ বছর আগে হারিয়ে গিয়েছিলাম । আজ র্যাবের সহযোগিতায় পরিবারকে খুঁজে পেয়েছি। আমার অনেক খুশী লাগছে।