রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ।
প্রথম ওয়ানডে ৩৮ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় প্রোটিয়ারা। এতে সিরিজে ১-১ সমতা ফিরে। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডেটি সিরিজ নির্ধারনী ম্যাচে রুপ নেয়।
সেই সিরিজ নির্ধারনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয় বাংলাদেশ। পেসার তাসকিনের বোলিং তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তাসকিন।
এরপর ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৫ রানের টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। ৯ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন। আর সিরিজে ৮ উইকেট নেন তিনি। তাই সিরিজ সেরার পুরস্কারও পান তাসকিন। ফলে ওয়ানডে সিরিজ থেকে দু’টি ট্রফি জিতেন তাসকিন।
ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলেন তাসকিন।