মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহী ‘এসভিএএম’

দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক  প্রতিষ্ঠান  ‘এসভিএএম’।
গতকাল বুধবার  আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে  গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদল সাক্ষাৎকালে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ।
এ সময় ‘এসভিএএম’ এর প্রেসিডেন্ট এবং সিইও অনিল কাপুর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন-নর্থ শোর টেকনোলজিস লিমিটেডের পরিচালক মনীশ সেহগাল,এসভিএএম’র ভাইস প্রেসিডেন্ট ধনঞ্জয় কুমার, এফএম অ্যাসোসিয়েটস’র পরিচালক ব্যারিস্টার এ এইচ এম বেলাল চৌধুরী, মার্কিন দূতাবাস ঢাকার ইকোনমিক অ্যাফেয়ার্স ইউনিটের চিফ জন ডানহাম, মার্কিন দূতাবাস ঢাকার অর্থনৈতিক/বাণিজ্যিক বিশেষজ্ঞ শিলা আহমেদ।
এ ছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
‘এসভিএএম’ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
অনিল কাপুর জানান,এসভিএএম মূলত যুক্তরাষ্ট্রে সফট্ওয়্যার তৈরিসহ আইটি সহায়তা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং এই কাজের জন্য তারা বাংলাদেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে বিশেষভাবে আগ্রহী।
আইসিটি  প্রতিমন্ত্রী বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইসিটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে।
তিনি  আগত প্রতিনিধিদলকে এসভিএএম এর  প্রসপেকটিভ সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com