রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আইপিএল: নিজের শেষ ওভারে মলিন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
গতরাতে মুম্বাইয়ে টুর্নামেন্টের ১৫তম ম্যাচে লক্ষৌ সুপার জায়ান্টদের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজ। অথচ নিজের প্রথম ৩ ওভারে ১২ রান দিয়েছিলেন তিনি।
ম্যাচ জিততে শেষ দুই ওভারে লক্ষ্ণৌর প্রয়োজন ছিলো ১৯ রান। ১৯তম ওভারে বল হাতে আক্রমনে আসেন মুস্তাফিজ। ঐ ওভারে ১৪ রান দেন ফিজ। ফলে শেষ ওভারে প্রয়োজনীয় ৫ রান তুলে জয় পায় লক্ষ্ণৌ।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। জবাবে ২ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় লখনৌ।
এর আগে সদিল্লির হয়ে নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com