শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বেসরকারি অ্যাস্ট্রোনাট মিশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের প্রথম বেসরকারী অ্যাস্ট্রোনাট মিশন শনিবার কক্ষপথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে।
এএক্স-১ কোডনামের মিশনটি শুক্রবার স্পেসএক্স’র ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার অব ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) থেকে পরিচালিত হয়।
একাধিক দেশের ৪ জন ক্রুর এই মিশনের নেতৃত্ব দেন । এরা হলেন যুক্তরাষ্ট্রের কমান্ডার মাইকেল লোপেজ অ্যালেগ্রিয়া এবং পাইলট ল্যারি কোনার, মিশন বিশেষজ্ঞ ইসরাইলের ইথান স্টিবে এবং কানাডার মার্ক প্যাথি।
শনিবার ইস্টার্ন সকাল টাইম ৮:২৯ মিনিটে (০০২৯ জিএমটি) আটলান্টিক মহাসাগরের ২৬০ মাইল উপরে অবস্থানকালে স্পেসক্রাফটি মহাকাশ স্টেশনে নোঙ্গর করে। ১০ দিনের মিশনে ক্রুরা এখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com