মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীতে সাইবার রেঞ্জ ল্যাব স্থাপিত

ঢাকার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি)’তে আজ ‘সাইবার রেঞ্জ ল্যাব’র  উদ্বোধন করা হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের উদ্ভোধন করেন।
জুনায়েদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
এছাড়া, ডিজিটাল বাংলাদেশের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরী ও সাইবার হুমকি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।
আইসিটি বিভাগের তত্ত্বাবধানে দেশে প্রথমবারের মত কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সাইবার রেঞ্জ ল্যাব বাংলাদেশের সাইবার নিরাপত্তা সেক্টরে নতুন দিগন্তের সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আধুনিক বিশ্বে সাইবার নিরাপত্তা নিশ্চিত করণ সকল দেশের জন্য চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে আইসিটি ডিভিশনের অধীনে ডিজিটাল নিরাপত্তা এজেন্সী কর্তৃক সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি সংক্রান্ত খসড়া প্রনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসী সেন্টার স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি)’তে সাইবার রেঞ্জ ল্যাব স্থাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com