শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রংপুরে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নব-নির্মিত জেলা শিল্পকলা একাডেমি (ডিএসএ) ভবন ভার্চুয়ালি উদ্বোধন করবেন। রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে আগামীকাল ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে রংপুরে নব-নির্মিত জেলা শিল্পকলা একাডেমির আটটি ভবন উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানটিতে গণভবনের পাশাপাশি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং নারায়ণগঞ্জ, জামালপুর, মৌলভীবাজার, পাবনা, কুষ্টিয়া, খুলনা, মানিকগঞ্জ ও রংপুরের জেলা প্রশাসন কার্যালয়গুলোতে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতি ব্যক্তিত্ব ও শিল্পীরা অংশ গ্রহণ করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. গোলাম রব্বানী ও জেলা সংস্কৃতিক সম্পর্ক কর্মকর্তা নুজহাত তাবাসসুম রিমু রংপুরে এই নব-নির্মিত ডিএসএ ভবন পরিদর্শন করেছেন। গত মার্চ মাসের গোড়ার দিকে সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ রংপুরে নব-নির্মিত ডিএসএ ভবন পরিদর্শন করেন। টাউন হল স্কোয়ারের এক সময়ের অবহেলিত ডিএসএ প্রাঙ্গণ এখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে সবদিক থেকেই নয়নাভিরাম দৃশ্যপট তৈরি করেছে। টাউন হল স্কোয়ারে এখন নব-নির্মিত ভবনটিকে কেন্দ্র করে সকাল-সন্ধ্যা সংস্কৃতিক কার্যক্রম চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী এখানে আসছেন।
রংপুর বিভাগীয় শহরে নব-নির্মিত এই ডিএসএ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ২৬ লাখ টাকা। রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন ডিএসএ ভবনের পাশেই ৪৫ শতাংশ জমির ওপর নব নির্মিত পাঁচ তলা ভবনটি নির্মিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প অর্থায়নে গণপুর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) এই নির্মাণকাজ সম্পন্ন করেছে।