মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কোভিডের কারণে আইফোন প্রস্তুতকারী পেগাট্রনের কার্যক্রম বন্ধ

করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় আইফোন প্রস্তুতকারী অন্যতম প্রতিষ্ঠান পেগাট্রন সাংহাই ও কুনশানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এদিকে সাংহাইয়ে করোনা সংক্রমণের তীব্রতার কারনে বৈশ্বিক সরবরাহ চেইনও বাধাগ্রস্ত হচ্ছে।
চীনের ব্যবসায়িক কেন্দ্র সাংহাই দেশটির কোভিডেরও মূল কেন্দ্র হয়ে উঠেছে। চলতি মাসের প্রথম থেকেই এ নগরীর আড়াইকোটি লোক পুরোপুরি লকডাউনের আওতায় রয়েছে।
পেগাট্রন মঙ্গলবার বলেছে, আমরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখছি।
তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি আরো জানাচ্ছে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। খুব শিগগীরই কার্যক্রম আবার শুরু করা হবে।
এদিকে লকডাউন ও কঠোর পরীক্ষা নীতির কারনে সাংহাইয়ের আশেপাশের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাংহাই বিশ্বের ব্যস্ততম কন্টেইনার পোর্ট এবং বিদেশী বাণিজ্যের গুরুত্বপূর্ণ গেটওয়ে।
চীনে বুধবার প্রায় ২৮ হাজার লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর অধিকাংশই সাংহাইয়ের।
এদিকে করোনার উর্ধ্ব সংক্রমণের কারনে চীনের অর্থনীতিতে মধ্য মার্চ থেকে মন্দার ঝুঁকি বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com