শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
বরগুনার তালতলীতে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে মাছের ঘেরে লবণ পানি উঠাতে গিয়ে কৃষকের ৩০ একর বোরো ফসলের সর্বনাশ করার অভিযোগ পাওয়া গেছে। পানিতে ক্ষেতের ফসল ঝলসে গেছে। ফসল ফলার আর কোনো সম্ভাবনা নেই। সোনাকাটা ইউনিয়নের সকিনা ও নিদ্রারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।