রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
আগের বার টি২০ ফরম্যাটের প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার মৌসুম শুরুর বেশ আগেই মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তাসকিন আহমেদদের সঙ্গে অভিজ্ঞ ব্যাটারকে দলে নেয় মোহামেডান। সঙ্গে ছিলেন খেলাঘর ছেড়ে আসা মেহেদী হাসান মিরাজও। কিন্তু জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় কেউই মোহামেডানের হয়ে খেলতে পারেননি। দেশে ফেরার পর মাঠে নামবেন কি, তারকাদের সমাবেশ ঘটিয়েও মোহামেডান উঠতে পারেনি সুপার লিগে। তবে বসে থাকতে হচ্ছে না মুশফিক-মিরাজকে। শীর্ষ দল শেখ জামাল ধানম-ি ক্লাব ফ্রি দুজনকে দলে টেনেছে কাল থেকে শুরু ৬ দলের সুপার লিগে খেলতে।
তাসকিন-সাকিব ইনজুরি আর পারিবারিক কারণে আপাতত খেলার বাইরে। মাহমুদউল্লাহ সাদা-কালোদের হয়ে খেলেছেন। তাই তার দল বদলের সুযোগ নেই। শুধু মুশফিক ও মিরাজ মোহামেডানের হয়ে এখনো পর্যন্ত মাঠে নামতে পারেননি। আর এই মৌসুমে খেলার সুযোগও নেই তাদের। তাই মোহামেডানের কাছে এ দুই ক্রিকেটারকে পাওয়ার আবেদন করে শেখ জামাল। দুজন অবসর থাকায় ও দল সুপার লিগের বাইরে থাকায় আপত্তি করেনি মোহামেডান। গতকাল সিসিডিএম সভায় এই অন্যরকম দলবদল চূড়ান্ত হয় লিখিতভাবে।