মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইলন মাস্ককে ঠেকাতে মরিয়া টুইটার

প্রতিরক্ষামূলক এই ব্যবস্থার পুরো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দিয়েছে টুইটারের পরিচালনা পর্ষদ। কম্পানির পরিচালকদের ইচ্ছার বিরুদ্ধে কম্পানি অধিগ্রহণের চেষ্টাকে নেতিবাচক হিসেবেই দেখা হয়। মাস্কের টুইটার কেনার অযাচিত প্রস্তাব ঠেকাতে ‘পয়জন পিল’-এর সাহায্য নিচ্ছে টুইটার। এটা অধিগ্রহণ ঠেকানোর সর্বশেষ রাস্তাগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের সাবেক কর্মী জস হোয়াইট জানিয়েছেন, টুইটারের পুরো মালিকানা কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদের সদস্যরা মনে করছেন, টুইটারের বাজারমূল্য ইলন মাস্কের প্রস্তাবিত মূল্যের চেয়ে অনেক বেশি।

সম্প্রতি টুইটারের পুরো মালিকানা চার হাজার ৩৪০ কোটি ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দেন ইলন মাস্ক। টুইটার কেনার প্রস্তাব প্রত্যাখ্যাত হতে পারে—এমন আশঙ্কা থেকে ‘প্ল্যান বি’ও ভেবে রাখার কথা জানিয়েছেন তিনি।         সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com