মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে এই মাসেই

চলতি মাসে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীবাসী। একই সময় মঙ্গল এবং শুক্রের খুব কাছাকাছি আসতে চলেছে শনি এবং বৃহস্পতি। একে অপরের খুব কাছে অবস্থান করবে চার গ্রহ। একই কৌণিক রেখায় ওই চার গ্রহ চলে আসবে।

গত ৫ এপ্রিল একে অপরের দিকে এগিয়ে এসেছে মঙ্গল এবং শুক্র। তিনদিন পর দুই গ্রহের সঙ্গে যুক্ত হয় বৃহস্পতি। আজ গভীর রাতে তা উদিত হবে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে সূর্যোদয়ের আগে দিগন্তের যথেষ্ট উপরে থাকবে। তার ফলে আরও সহজে বৃহস্পতিকে দেখা যাবে।

আগামী মঙ্গলবার ওই তিন গ্রহের সঙ্গে যোগ দেবে শনি। তার ফলে ওই চারটি গ্রহ তির্যক রেখা বরাবর অবস্থান করবে। মাত্র ৩০ ডিগ্রি কৌণিক অবস্থানের মধ্যে থাকবে সেই চার গ্রহ। বাঁ দিকের একেবারে নীচে থাকবে বৃহস্পতি। তারপর থাকবে যথাক্রমে শুক্র এবং মঙ্গল। ডানদিকের একেবারে উপরে থাকবে শনি।

চলতি মাসের শেষ সপ্তাহে আবার একইসঙ্গে আসবে বৃহস্পতি এবং শুক্র। ২৫ এপ্রিল শনির নীচে নেমে যাবে চাঁদ। ২৬ এপ্রিল নেমে যাবে মঙ্গলের নীচে। আর ২৭ এপ্রিল বৃহস্পতি এবং শুক্রের নীচে নেমে যাবে।

স্পেস ডটকমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষদিন তথা ৩০ এপ্রিল পাশাপাশি অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি। সেদিনই নিজেদের আরও নিকট ‘সংযোগ’ তৈরি করবে শুক্র এবং বৃহস্পতি। যেমন চলতি মাসের শুরুতে কাছাকাছি এসেছিল মঙ্গল এবং শনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com