বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে ইলিশের পোনা নির্বিচারে মারা পড়ছে। অসাধু জেলেরা নিষিদ্ধ বাঁধা জাল ও কারেন্ট জাল দিয়ে নির্বঘ্নে ইলিশের পোনা নিধন করছে। চলতি রমজান মাসে মৎস্য বিভাগের কোনো অভিযান না থাকায় অসাধু জেলেরা ইলিশের পোনাসহ নানা মাছের পোনা নিধন করে তা বাজারজাত করছে।
স্থানীয়রা জানান, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে কাটাখাল, পুরানো খাল, লঞ্চঘাট, তুষখালীর তুলাতলা, হোতাখাল ও বেতমোরের সাংরাইল এলাকায় নিষিদ্ধ জালে ইলিশসহ বিভিন্ন মাছের পোনা নিধন করা হচ্ছে।