বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ঈদুল ফিতর ঘিরে জমে উঠেছে দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ গার্মেন্টপল্লী। করোনার ধাক্কা কাটিয়ে এ বছর স্বাভাবিক চেহারায় ফিরেছে এই পাইকারি বাজার। ঈদ ঘিরে পাইকার ও খুচরা ক্রেতাদের পদচারণায় মুখর বাজারে চলছে দরদাম, বেচাকেনা। দুই বছরের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরাও।