মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

জেলায় আজ দেশীয় অস্ত্রসহ রানা আহম্মেদ নামে এক সন্ত্রাসীকে  গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে,আজ বুধবার ভোররাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে জয়পুরহাট শহরের বাজারগলি সোনারপট্রি এলাকা  থেকে তাকে  গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে শহরের বাজারগলি সোনারপট্রি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রানা আহম্মেদ  হত্যা, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।  সে জয়পুরহাট সদর উপজেলার গৌরিপাড়া এলাকার ওবায়দুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো রানা আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com