রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বিকেএসপিতে সাকিব-ঝড়

১৪ বলে ৩৯ রান করে ফেলেছিলেন। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ড গড়তে তারপর ৪ বলে ১১ রান প্রয়োজন ছিল সাকিব আল হাসানের। রেকর্ড শেষ পর্যন্ত গড়া হয়নি সাকিবের। তবে ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি, যা দেশের ৫০ ওভারের ক্রিকেটে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

ডিপিএলের শিরোপা দৌড়ে টিকে থাকতে সাকিবের দল লিজেন্ডস অব রূপগঞ্জের গতকাল জয়ের বিকল্প ছিল না কোনো। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাট করা রূপগঞ্জের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। মুখোমুখি পঞ্চম বলে বাউন্ডারি মেরেছেন। তারপর ইনিংসের ৩৯তম ওভারে স্পিনার রাকিবুল আতিকের ওভারের শেষ ৪ বল থেকে তুলে নেন ৬, ৪, ৬, ৪। এরপর খালেদ আহমেদের বলে আরেকটি চার মারেন, পরের ওভারে আল-আমিনকে টানা দুটি। দ্রুততম ফিফটির ফরহাদ রেজার গড়া ১৮ বলের রেকর্ডটি নাগালের মধ্যেই ছিল সাকিবের। কিন্তু শেষ পর্যন্ত ২১ বলে ফিফটি পূর্ণ করেন সাকিব। ২৬ বলে ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৯ রানের ইনিংস দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com