মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা চলাচল করবে ফেরি

সূত্রটি জানায়, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ছয়টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চারটিসহ উভয় রুটে ঈদের ছুটির আগে ও পরে ১০টি ফেরি চলবে। এর মধ্যে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে রাতে আপাতত একটি ফেরি চলবে। তবে যাত্রীচাপ বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে বুধবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করছে। আরও একটি ফেরি যুক্ত হবে এ নৌরুটে।

এছাড়া শরিয়তপুরের মাঝিরঘাট রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি। এবং দু’টি ডাম্প ফেরিসহ চারটি ফেরি দিনের বেলায় চলছে। আপাতত ঈদের আগে পাঁচদিন এবং পরে পাঁচদিন ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নীচ দিয়ে আগের নিয়মে এ পাঁচটি ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরিসহ মোট ছয়টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টাই চলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com