মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিলুপ্তির মুখে কুমির-কচ্ছপসহ এক-পঞ্চমাংশ সরীসৃপ

দিনদিন উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। কমে আসছে বনভূমি। প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে পরিবেশের। হুমকির মুখে পড়েছে অনেক প্রাণীর জীবন।

গত বুধবার ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণায় জানানো হয়েছে, সমস্ত পরিচিত সরীসৃপ প্রজাতির এক-পঞ্চমাংশেরও বেশি বিলুপ্তির হুমকিতে রয়েছে। এই বিলুপ্তি ঠেকাতে তাদের জরুরি সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

ওই গবেষণায় প্রায় ১০ হাজারেরও বেশি প্রজাতির ওপর মূল্যায়ন করা হয়েছে। যার মধ্যে পাওয়া গেছে, কুমির ও কচ্ছপসহ অন্যান্য সরীসৃপরাও বিলুপ্তির পথে।

সরীসৃপ নিয়ে এমন গবেষণা এটিই প্রথম। যা শেষ করতে লেগেছে ১৫ বছর। এই গবেষণায় যুক্ত ছিলেন ৬ মহাদেশের ২৪টি দেশের ৯৬১ বিজ্ঞানী।

অন্যান্য প্রজাতির প্রাণীদের জন্য অনুরূপ বৈশ্বিক মূল্যায়নও প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ৪০.৭% উভচর, ২৫.৪ স্তন্যপায়ী প্রাণী এবং ১৩.৬ শতাংশ পাখি বিলুপ্তির সম্মুখীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com