বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন সকাল ৭টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে।

প্রথম ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩টি জামাত অনুষ্ঠিত হবে। শেষটা হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com