রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

উইকেট শূন্য মুস্তাফিজ

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অষ্টম ম্যাচে বল হাতে উইকেট শূন্য থাকলেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
গতরাতে টুর্নামেন্টের ৪৫তম ম্যাচে লক্ষেèৗ সুপার জায়ান্টের বিপক্ষে ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি মুস্তাফিজ। আর এই ম্যাচে ৬ রানে ম্যাচ হারে দিল্লি।
এই হারে ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থাকলো দিল্লি।
এবারের আসরে এখন পর্যন্ত বল হাতে ৮ ম্যাচে ৩২ ওভার বল করে ২৪৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com