বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঈদের দিনে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেল ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কের পূর্ব পাশে সিএনজিচালিত অটোরিকশা ও বাস এবং এখান থেকে সাত কিলোমিটার দূরে ব্যাটারিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুল্যাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি এলাকার মৃত শফিকের স্ত্রী সাথি আক্তার (২৫)।