রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ বিরল। তবে ফিটনেসের জন্য বিরাট কোহলির মতো অনেকেই এই সুস্বাদু খাবারটির লোভ সংবরণ করতে বাধ্য হন। এ ছাড়া রশিদ খানও খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন বিরিয়ানি। তাই বলে ঈদুল ফিতরের দিনেও একটু বিরিয়ানি চেখে দেখতে পারবেন না ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি? সাবেক কোচ রবিশাস্ত্রী তো এমনই পরামর্শ দিয়েছেন।
কারণটা বেশ পরিষ্কার। আজ তো আর ব্যাঙ্গালুরুর কোনো ম্যাচ নেই। তাই ব্যাঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজ তো বিরিয়ানি খেতেই পারেন। একবার কেন, দুইবার খেলেও শাস্ত্রীর কোনো আপত্তি নেই! টুইটারে এমন অভিনব উপায়েই ভারতের দুই পেসারকে ঈদের শুভেচ্ছা জানান শাস্ত্রী। তিনি লিখেছেন, ‘আমার ডাবল ট্রাবলের জন্য ঈদ মোবারক। শামি আজ খেলা আছে, বিরিয়ানি বাদ। এসপার নয় ওসপার। সিরাজ, তুই দুই বার খা। ‘