বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চট্টগ্রামে দুই গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন জব্দ

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারে ভোগ্যপণ্যের একটি দোকানের দুটি গুদাম থেকে ১৫ হাজার লিটার মোড়কজাত সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অবৈধভাবে গুদামে মজুত করা এসব তেল সোমবার দুপুর ১২টার দিকে জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, ঈদের আগেই পাহাড়তলী বাজারের সিরাজ স্টোর ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে। বসুন্ধরা ব্যান্ডের এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে গুদামে রেখে দিয়েছেন।

তিনি বলেন, আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছেন দোকান মালিক। আমরা এসব তেল জব্দ করেছি। অভিযান এখনো চলমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com