বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
পিরোজপুরের নাজিরপুরে সাড়ে প্রায় ১০ হাজার লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২মে) বিকালে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এসময় ওই বন্দরের ৪ ব্যবসায়ীকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-মামুনের নেতৃত্বে ওই বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউনে থাকা ৩৭ ব্যারেল অবৈধ সয়াবিন তেল এবং একই বন্দরের আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল অবৈধ সয়াবিন তেল জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন জানান, এর আগে ওই দিন দুুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওইসব দোকানে অবৈধ তেল থাকার তথ্য পান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৪ শ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়।