বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গম রপ্তানি বন্ধ করল ভারত

নিজেদের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে গম রপ্তানি বন্ধ করেছে ভারত। সাময়িকভাবে দেশটি এই পদক্ষেপ নিয়েছে। তবে আগে করা রপ্তানি চুক্তিগুলো বহাল থাকবে বলেও জানিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর।

শুক্রবার রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক ঘোষণায় গম রপ্তানি বন্ধের কথা জানিয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হয়েছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে রীতিমতো আগুন লেগেছে। হু হু করে দাম বেড়েছে গমেরও।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ১২তম সপ্তাহে এসে গম রপ্তানি বন্ধের এ ঘোষণা দিল ভারত। ইউক্রেন ২০২১ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ছিল। যা বিশ্বব্যাপী গম রপ্তানির ১০ শতাংশের যোগান দিয়েছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে গমসহ সব ধরনের শস্যের চালান ইউক্রেন থেকে রপ্তানি বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com