বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘শ্রমিকের পূর্ণ পাওনা আমরা দিচ্ছি বলে, আমি একদমই বিশ্বাস করি না’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কেউ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবেন না। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে আখেরে আপনাদের (বিরোধিতাকারীদের), আমাদের সবার ক্ষতি হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘প্রসঙ্গ জাতীয় বাজেট, শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা-শ্রীলঙ্কা বলা হচ্ছে, কিচ্ছুই হবে না। যদি না শ্রীলঙ্কাকে মালা দিয়ে এখানে বয়ে আনা হয়। যদি কেউ আনতে চায়, এটা তাদের ব্যাপার। এটা বাংলার মানুষের স্বার্থে হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে যেসব বিধান রয়েছে, সেগুলো আমরা অনেক সময় প্রয়োগ করতে পারি না। শ্রমিকের পূর্ণ পাওনা আমরা দিচ্ছি বলে, আমি বিশ্বাস করি না। অবিশ্বাস্য। একদমই বিশ্বাস করি না। যেটা আছে সেটা একটা আপসমূলক অবস্থা। এই আপসমূলক অবস্থাকে আর একটু মসৃণ ও টেকসই করার চেষ্টা আমরা করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com