মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নীলফামারীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জেলায় শুরু হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে আজ সোমবার বেলা ২টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তির সদ্বব্যবহার : আসক্তি রোধ’ শ্লোগানে ওই বিদ্যালয় চত্বরে আয়োজিত দুই দিনের বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ জানান, বিজ্ঞান মেলায় জেলার ছয় উপজেলার ১৮টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। দুই দনের মেলাটি শেষ হবে আগামীকাল মঙ্গলবার বিকেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com