বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পি কে হালদার ১০ দিনের রিমান্ডে

প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আদালতে আরো ১৪ দিনের রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিবিআই স্পেশাল কোর্টের বিচারক মাসুক হোসেইন খান ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে কলকাতা নগর দায়রা আদালতে পিকে হালদারকে হাজির করে ইডি। আদালতের সরকারি আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

সরকারি পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ১৪ দিনের বদলে ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা পি কে হালদারকে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয় ইডি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com