মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি বাড়তে পারে। এ ছাড়া মাইজদীকোর্ট, খুলনা ও মোংলা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অফিস থেকে আজ বুধবারের এ পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।