শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বিদ্যুতের পাইকারি দাম ৬৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি শুরু হয়েছে আজ। বুধবার শুনানিতে বিদ্যুতের পাইকারি দাম ৬৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘প্রশ্ন উঠতে পারে গ্যাসের দাম সমন্বয় না করে কেন বিদ্যুতের পাইকারি দাম সমন্বয়ের গণশুনানি করা হলো। ’ সরকারের নীতিগত অবস্থান দালিলিকভাবে স্পষ্ট হওয়ার পরই প্রাকৃতিক গ্যাসের সমন্বয়কৃত দাম ঘোষণা করবে এনার্জি রেগুলেটরি কমিশন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com