বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঝালকাঠিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা শুরু

জেলার নলছিটি উপজেলার ৮২ জন কৃষকের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা ৫০ একর জমির বোরো পাকা ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কাটা শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার সকালে উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করায় কৃষকের অতিরিক্ত খরচ বেঁচে যাবে।
কৃষি বিভাগ জানায়, সমালয় পদ্ধতিতে কৃষকদের বোরো চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ একর জমিতে কৃষি বিভাগ তাদের খরচে সিড প্লান্টার মেশিন দিয়ে বীজবপণ করে দেয়। এতে প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রদান করে কৃষি বিভাগ। সঠিক পরিচর্যার মাধ্যমে এই জমিতে হেক্টর প্রতি বোরো ধান উৎপাদন হয়েছে সাড়ে ৭ টন। ৫০ একরে মোট ১৫০ টন ধান পাওয়া গেছে। ধান কেটে দেয়ায় খুশি স্থানীয় কৃষকরা।
ধান কাটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।
জেলায় এ বছর ১২ হাজার ৬৭৭ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো ধান আবাদ হয়েছে। এছাড়াও ব্রি ৭৪, ব্রি ৬৭ ও বিনা ১০ উচ্চ ফলনশীল জাতের আবাদ থেকে সাড়ে ৬ টন ধান উৎপাদন হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com